শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হার্ডলাইনে ব্রিটিশ সরকার • ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! • মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের বিল প্রত্যাখ্যান • আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী • ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত • গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি • দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী • ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি • কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

ধানমন্ডিতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

প্রতীকী ছবি

বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী আফিয়া আক্তার (৬৮)। এ ঘটনায় হত্যার অভিযোগে তার ছোট ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের ভাষ্য, ঘুমন্ত মায়ের কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তাহসিন। এতে আফিয়ার মুখ ও গলায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা কক্ষে ঘুমিয়ে ছিলেন। আজ শনিবার সকালে তাহসিন পাশের কক্ষে গিয়ে মাকে ছুরিকাঘাত করেন। পরে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পায়। খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আফিয়া আক্তারের দুই ছেলে। তাদের মধ্যে বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। ছোট ছেলে তাহসিনের সঙ্গে তিনি ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, বাসা থেকে তাহসিনকে আটক করা হয়। আফিয়া আক্তারকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি আরও বলেন, তাহসিন আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তার মানসিক সমস্যা রয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz