প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৬
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় তুহিনের পর আনাস ও ফাহিম নামে আরো দুজনকে আটক করেছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লার সদর দক্ষিণ সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে তুহিনকে জিজ্ঞাসাবাদ করার পর আনাস ও ফাহিমের নাম উঠে আসে। এজন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যায়ের শিক্ষক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে, শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হয় অপ্রতীম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।