বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​চার জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

​চার জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
৪ জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রওশন আলী নামে একজনকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া, দৌলতপুর উপজেলার মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সুনামগঞ্জ, নেত্রকোণা ও পাবনায় বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz