বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

​সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের ভূখণ্ডে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর যেকোনো ধরনের সহিংসতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বাংলাদেশ। হামলার ঘটনায় সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত যেকোনো সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দৃঢ়। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz