বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা • নিউইয়র্কের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া অর্থ দিল সরকার

​অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া অর্থ দিল সরকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
অসবরে যাওয়া শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের বকেয়া টাকা চেয়ে ১ লাখ ২৩ হাজার আবেদনের বিপরীতে তারেক রহমানের সরকার ২ হাজার ৩৫ কোটি টাকা ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করেছে। এক্ষেত্রে একজন সর্বোচ্চ ছয় লাখ টাকা করেও পেয়েছেন।

১৫ আগস্ট (শনিবার) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন ৬৪ জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। পরে ১০ জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে একেকজনকে একাধিকবার টাকা দেওয়ার ঘটনাও ধরা পড়েছে। শিক্ষকদের দেওয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যাক্তিগত অ্যাকাউন্টে নিয়ে ৭ হাজার কোটি টাকা নয়-ছয়ের মতো ঘটনাও ঘটে। এখন থেকে বন্ধ হবে এই দুর্নীতি; নিয়মিত অর্থ পাবেন অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz