বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা • নিউইয়র্কের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ ফের শুরু

জাতীয় গ্রিডে সামিটের গ্যাস সরবরাহ ফের শুরু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সামিট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সামিট গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরবরাহ শুরু হওয়ায় তীব্র গ্যাস সংকট কাটবে এবং বিদ্যুৎ উৎপাদন ও শিল্প উৎপাদনের গতি কিছুটা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে দৈনিক প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হারে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। রাত ২টার মধ্যে সরবরাহ পর্যায়ক্রমে বেড়ে প্রায় ৫৫০ এমএমসিএফডিতে পৌঁছাবে বলে আশা করছে সামিট।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) এলএনজি মজুত শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার নতুন কার্গো আসার পর পুনরায় সরবরাহ শুরু হলো।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz