বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা • নিউইয়র্কের নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়জয়কার

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

​চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮

বিজ্ঞাপন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৮ জন শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন শ্রমিক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ ঘটনা ঘটে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
এ বিষয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম বলেন, বিষাক্ত গ্যাস লিকেজে তিনজন মারা গেছেন। পরে আহত কয়েকজন হাসপাতালে আনার পর মারা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখলে তারা এগিয়ে যান। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান বলেন, “জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে  জন শ্রমিক হতাহত হওয়ার খবর পেয়েছি। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।”

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন বলেন, ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে তিন শ্রমিক নিহত হয়েছেন। আমরা শিপ ইয়ার্ডের ভিতরে। উদ্ধার কাজ চলছে । এখনই বিস্তারিত জানাতে পারছি না।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz