বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ইলিয়াস আলী গুম : উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

​ইলিয়াস আলী গুম : উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেরিফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৯ আগস্ট (রবিবার) দুপুরে ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

এর আগে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। বৃহস্পতিবার এ আবেদন করা হয়।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। এ কারণে তাকে গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী নিখোঁজ হন।

এরপর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের নিখোঁজের ঘটনা বাংলাদেশের বহুল আলোচিত গুমের ঘটনাগুলোর একটি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz