বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে দুটি বিস্ফোরক বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তু দুটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রথযাত্রায় অংশ নেওয়া কয়েকজন পথচারী মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের ওপর রাখা একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান। তারা বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের জানালে তারা পুলিশে খবর দেন। তখনই নিরাপত্তার স্বার্থে ওই এলাকার যান চলাচল সীমিত করা হয় এবং চারপাশে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।

খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে। রাত ৮টা ৫ মিনিটের দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় সড়ক বিভাজকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এগুলো টাইম বোমা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক বস্তুগুলো ছাতার ভেতরে এমনভাবে স্থাপন করা হয়েছিল, কেউ ছাতাটি খুললেই বিস্ফোরণ ঘটতে পারত। নিষ্ক্রিয় করা বস্তুগুলোর ভেতরে ডেটোনেটর ও শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এসব বিস্ফোরক বস্তু সেখানে রেখে গেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz