বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

​রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২৩ জুলাই (বৃহস্পতিবার) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, আগামীকাল থাই এয়ারওয়েজে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাঙ্কক যান। সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল। কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন।

কী কারণে দ্রুত দেশে ফিরছেন স্পিকার— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, গতকাল থেকেই বিভিন্ন গুঞ্জন (রাষ্ট্রপতির পদত্যাগ) শুনছি। সে কারণে হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করি, সব কিছু কালকেই পরিষ্কার হয়ে যাবে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz