বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ • সুর নরম ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তৈরি • বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয়

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​স্ট্যাটেন আইল্যান্ডে ২৩ কোটি ডলারের স্যানিটেশন কমপ্লেক্স

পুরোনো গ্যারেজের জায়গায় হবে ২৩২ সাশ্রয়ী আবাসন
​স্ট্যাটেন আইল্যান্ডে ২৩ কোটি ডলারের স্যানিটেশন কমপ্লেক্স

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির স্ট্যাটেন আইল্যান্ডে ২৩ কোটি ডলার ব্যয়ে নির্মিত নতুন ফ্রেশ কিলস স্যানিটেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে স্যানিটেশন বিভাগের পুরোনো গ্যারেজের জায়গায় ২৩২টি সাশ্রয়ী আবাসন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে সিটি।

১৮ আগস্ট মেয়র মামদানি, স্যানিটেশন কমিশনার গ্রেগরি অ্যান্ডারসন এবং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কমিশনার পল এ. ওচোয়া নতুন কমপ্লেক্সটির উদ্বোধন করেন।

১০০০ ওয়েস্ট সার্ভিস রোডে ১৩ দশমিক ৫৫ একর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্স থেকে স্ট্যাটেন আইল্যান্ডের কমিউনিটি ডিস্ট্রিক্ট ১ ও ৩-এর স্যানিটেশন কার্যক্রম পরিচালিত হবে। আবর্জনা সংগ্রহ, রাস্তা পরিষ্কার, তুষার অপসারণসহ বিভিন্ন জরুরি সেবা এখান থেকে পরিচালনা করা হবে।

দুইতলা কমপ্লেক্সটির মূল গ্যারেজের আয়তন প্রায় ১ লাখ ৪০ হাজার বর্গফুট। এতে কর্মীদের জন্য অফিস, লকার রুম, বিশ্রাম ও খাবারের জায়গাসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। নতুন ফুয়েলিং স্টেশন, স্যানিটেশন যানবাহনের বাড়তি পার্কিং এবং বিশেষ বর্জ্য ও রিসাইক্লিং ড্রপ-অফ ব্যবস্থাও রাখা হয়েছে।

শীতকালে তুষার মোকাবিলায় কমপ্লেক্সের সল্ট শেডে একসঙ্গে ৪০ লাখ পাউন্ড বা ২ হাজার টন রাস্তার লবণ সংরক্ষণ করা যাবে। ভবনের ছাদে সোলার প্যানেল ও স্কাইলাইট স্থাপনের পাশাপাশি পানি নিষ্কাশন ও অন্যান্য অবকাঠামোও আধুনিক করা হয়েছে।

মেয়র মামদানি বলেন, নতুন কমপ্লেক্স স্যানিটেশন কর্মীদের উন্নত কর্মপরিবেশ দেওয়ার পাশাপাশি স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দাদের সেবা আরও কার্যকর করবে। একই সঙ্গে স্যানিটেশন কার্যক্রম স্থানান্তরের ফলে নিউ ব্রাইটনে নতুন আবাসন ও জনসুবিধা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

স্ট্যাটেন আইল্যান্ড ডিস্ট্রিক্ট ১-এর কার্যক্রম স্থানান্তরের ফলে নিউ ব্রাইটনের ৫৩৯ জার্সি স্ট্রিটের পুরোনো স্যানিটেশন গ্যারেজটি পুনঃউন্নয়ন করা হবে। সেখানে ২৩২টি সাশ্রয়ী আবাসনের পাশাপাশি উন্মুক্ত জনপরিসর, একটি গ্রোসারি স্টোর এবং সবুজ অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।

সিটি কর্মকর্তারা আশা করছেন, স্যানিটেশন ট্রাকের চলাচল কমে যাওয়ায় নিউ ব্রাইটনে যানজট ও শব্দ কমবে এবং পথচারীদের নিরাপত্তা ও এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে।

নতুন কমপ্লেক্সের ভেতরে সাবেক স্যানিটেশন কর্মী ভিনসেন্ট গুগলিয়েলমিনোর স্মরণে একটি ফলকও স্থাপন করা হবে। ২০০৪ সালে কর্মস্থল থেকে ম্যানহাটনের একটি স্যানিটেশন ক্লিনিকে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর স্যানিটেশন কর্মীদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারের জন্য সারভাইভার বেনিফিট আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz