বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান • রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার ট্রাম্পের

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ফাইল ছবি

বিজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার মতো স্বতন্ত্র আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন নগরীর মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান। খবর আলজাজিরার। 

ভিডিও বার্তায় মেয়র মামদানি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির পরোয়ানা কার্যকর করার কোনো উপায় আছে কি না, তা তার প্রশাসন প্রচলিত আইনের আওতায় খতিয়ে দেখেছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের এই আইনি এখতিয়ার কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হাতেই রয়েছে।

মামদানি আরও স্পষ্ট করে বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্য কোনো পলাতক যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। 

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz