রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই

গাজীপুরে বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৩ কোটি টাকা ছিনতাই

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের গাড়ি আটকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের কোপে চারজন কর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোসিংগা ইউনিয়নের গোসিংগা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. হিমেল হোসেন (২৯)। তিনি ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত। তিনি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

অন্য আহতরা হলেন মো. ফাহাদ মিয়া, চালক লাল মিয়া ও কর্মী মাহমুদুল।

প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন সুপারভাইজার মো. রিফাত হাসান জানান, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে সংগৃহীত নগদ টাকা নিয়ে তারা একটি প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্নপুর এলাকায় পৌঁছালে প্রায় ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই হামলাকারীরা চাপাতি দিয়ে প্রাইভেটকারের কাচ ভেঙে ফেলে। এরপর অ্যাকাউন্টস অফিসার হিমেলের পেটে গুলি করে।

বিকাশ এজেন্টের মালিক মাহমুদুল হাসান জানান, গাড়ির পেছনে থাকা তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। অস্ত্রধারীরা টাকা লুট করে নিয়ে যায়। তিনি দাবি করেন, দুই বস্তায় তিন কোটির বেশি টাকা ছিল। তিনি আরও জানান, হামলাকারীদের কোপে আহত ফাহাদ হোসেন রক্তাক্ত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়েই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের একাধিক দল তদন্ত শুরু করেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz