শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার • বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ • প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব • হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট • যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক আটক

কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক আটক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফর রহমান জানান, বিভিন্ন সূত্রের তথ্যের ভিত্তিতে সুমনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। তাঁকে কুমিল্লায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের কারণ ও এ ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

এদিকে একাধিক সিএনজিচালিত অটোরিকশাচালকের বরাত দিয়ে জানা গেছে, সুমনের বিরুদ্ধে মাদকাসক্তি ও বখাটে আচরণের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লার লালমাইয়ে ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের পর ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গ্রেপ্তার সুমনের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz