সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেভাবে বুঝবেন আপনার ত্বকের প্রাকৃতিক ঢাল ক্ষতিগ্রস্ত হচ্ছে • ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলা • পরিচয় মিলেছে সৌদি আরবে হামলায় হতাহত ২৬ বাংলাদেশির • রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত ১১ • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার • এনআরবি ওয়ার্ল্ড: বিশ্বের ৫০টিরও বেশি দেশে নেটওয়ার্ক, ঢাকায় সামিট ডিসেম্বরে • জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে মিলেছে ‘সুইসাইড নোট’ • দলীয় এমপিদের ৬ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী • রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, শাহজালালে অনিশ্চয়তায় হাজারো প্রবাসী • সৌদি আরবে হামলার দায় স্বীকার করল হুতি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মাধ্যমে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। বরাবরই তার লেখনী ছিল গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তিদানে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক আমির খসরু।

মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন এই সাংবাদিক।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz