রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার • আন্দোলনে গিয়ে ফের আটক নেহা বোরা • রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে • গণভোটের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে : গোলাম পরওয়ার • জিবুতির উপকূলে নৌকাডুবি : ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ • ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার • রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া • সেবার মান আরও বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে : রাষ্ট্রপতি

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় পাল্টা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

১০ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

তবে গুলিবিদ্ধ ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবেলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পাল্টা ফায়ার করে বিজিবি।

সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।
 
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতেও সীমান্তবাসীকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz