সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার • কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক ট্রাম্পের! • মদ্যপান শেষে হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ • ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি • ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন • ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত • শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী • যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান • এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির • পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, ফিরেছেন মার্তিনেল্লি

ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার, ফিরেছেন মার্তিনেল্লি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোয় একটু পর নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউজার্সি স্টেডিয়ামে শুরুর একাদশে এবারও জায়গা হলো না নেইমারের। এর আগে জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামারই সুযোগ পাননি তিনি।

চোট কাটিয়ে দলে ফিরলেও নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তিনি বদলি হিসেবে নেমেছিলেন। এবারও শুরুর একাদশের বাইরে থাকলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

তবে আগের ম্যাচের তুলনায় আনচেলত্তি একাদশে এনেছেন একটি পরিবর্তন। জাপান ম্যাচের জয়ের নায়ক গাব্রিয়েল মার্তিনেল্লিকে রাখা হয়েছে শুরুর একাদশে । যদিও তা অনুমিত ছিল। কারণ চোটে পড়েছেন লুকাস পাকেতা।

ব্রাজিলের একাদশ : আলিসন; দানিলো, মার্কিনিওস (অধিনায়ক), গাব্রিয়েল মাগালাই, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারেস; রায়ান, মাতিয়ানস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz