সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার • কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক ট্রাম্পের! • মদ্যপান শেষে হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ • ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি • ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন • ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত • শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী • যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান • এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির • পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এক অনবদ্য রেকর্ডের দ্বারপ্রান্তে মোহাম্মদ সালাহ

এক অনবদ্য রেকর্ডের দ্বারপ্রান্তে মোহাম্মদ সালাহ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় নিশ্চিত করেছে মিসর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় ফারাওরা। এই জয়ে শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হবে মিসর। তাই রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও অধিনায়ক মোহাম্মদ সালাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখছেন কোচ হোসাম হাসান। 

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম 'ডায়ারিও ওলে'র প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনে যদি এই মিসরীয় তারকা অসাধারণ কোনো পারফরম্যান্স করেন, তাহলে হয়তো নিজের কোচের করা একটি দুর্দান্ত রেকর্ডে ভাগ বসাতে পারেন। এমনকি তাকে ছাড়িয়েও যাওয়ার সুযোগ আছে ইজিপশিয়ান মেসির সামনে।

দেশের হয়ে এখন পর্যন্ত সালাহ ৬৮টি গোল করেছেন। মিসর জাতীয় দলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তার আগে ৬৯ গোল করে রয়েছেন মিসরের তারকা কোচ হোসাম হাসান। কোচের রেকর্ড ছুঁতে মাত্র এক গোল দূরে সালাহ।

আর্জেন্টিনার বিপক্ষে একটি গোল করলে রেকর্ডটিতে যৌথভাবে অবস্থান করবেন সালাহ ও কোচ হোসাম। কিন্তু দুটি গোল করলে অবশ্যই সালাহ মিসরীয় ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এক নম্বরে উঠে যাবেন। দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এক অনবদ্য রেকর্ডের দ্বারপ্রান্তে এই মিসরীয় তারকা।

এটিই শেষ বিশ্বকাপ হতে পারে ৩৪ বছর বয়সী এই তারকার।

লিভারপুলের হয়ে ৩ শতাধিক গোল করা এই স্ট্রাইকার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন।

আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসর মুখোমুখি হবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz