মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঘানাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। ম্যাচে একমাত্র গোলটি করেন জন আরিয়াস। এই জয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দলটি। ৪ জুলাই (শনিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে রাউন্ড অব থার্টি টু'র ম্যাচে মুখোমুখি হয় দুদল।

ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে এগিয়ে দেন আরিয়াস। এর কিছুক্ষণ আগেই ইনজুরিতে পড়া জন কর্দোবার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন লুইস দিয়াজ। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল কলম্বিয়ার। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগির একাধিক দারুণ সেভে ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

এই জয়ে আগামী মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz