সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি • ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন • ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত • শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী • যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান • এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির • পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নুসার গোলে লিড নিলো নরওয়ে

​নুসার গোলে লিড নিলো নরওয়ে

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার হাইভোল্টেজ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে লিড নিয়েছে নরওয়ে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে ৩০ জুন (মঙ্গলবার) রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছে নরওয়েজিয়ানরা।

ম্যাচের ৩৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক কোনাকুনি শটে বল আইভরি কোস্টের জালে জড়িয়ে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফরোয়ার্ড আন্তনিও নুসা।

কাগজ-কলমে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের (৩১তম) চেয়ে এগিয়ে থাকা নরওয়ে (২৩তম) ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। তবে শারীরিক শক্তিতে এগিয়ে থাকা আইভরি কোস্টও কঠিন প্রতিরোধ গড়ে তোলে। অবশেষে ৩৯তম মিনিটে নুসার ওই দুর্দান্ত গোলটি ডেডলক ভেঙে ম্যাচের নিয়ন্ত্রণ নরওয়ের হাতে এনে দেয়।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামা আইভরি কোস্টের সামনে এখন বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানোর। অন্যদিকে, সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডের নরওয়ে চাইছে এই লিড ধরে রেখে শেষ ১৬-তে নিজেদের টিকিট পাকা করতে।

উল্লেখ্য, আজ রাতের এই ভাগ্যনির্ধারণী ম্যাচে যে দল জয়ী হবে, আগামী ৫ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে তারা মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz