রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি • ‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’ • দেশে ডেঙ্গুতে একদিনে ৮ জনের প্রাণহানি • ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিলেন মোজতবা খামেনি • ক্যানসার ধরা পড়ার পর ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান • বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব • দেশে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১৭ • ৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

বাংলাদেশের ব্রাজিল-ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপ এলেই ব্রাজিল–আর্জেন্টিনার সমর্থনে দু’ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। রাত হোক বা ভোর— বাংলাদেশি সমর্থকদের কাছে প্রিয় দলের খেলা দেখতে কোনো কিছুই বাধা মানে না। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তা এখন পুরো বিশ্বই জানে। জানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।

পিছিয়ে পড়েও শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিল। ম্যাচে সেলেসাওদের হয়ে সমতাসূচক গোলটি করেছেন কাসেমিরো। হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়ও। ম্যাচ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশি ভক্তদের প্রতি। মিক্সড জোনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের উত্তরে কাসেমিরো বলেন, ‘সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ।’

শুধু ভক্তদের মন জয় করাই নয়, জাপানের বিপক্ষে গোল করে কাসেমিরো নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিশ্বকাপের ইতিহাসে ১২টি ম্যাচ খেলে একটিতেও হারের মুখ না দেখার রেকর্ড স্পর্শ করেছেন এই মিডফিল্ডার। এই কীর্তি গড়ার পথে তিনি মারিও জাগালো, হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই এবং ডালি ব্লিন্ডের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লিখিয়েছেন।

নিজের মানসিক দৃঢ়তা নিয়ে কাসেমিরো জানান, ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগ জমাট থাকলেও কোচের পরামর্শ মেনে তারা শান্ত থেকেছেন। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে কোচ আমাদের মূলত শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেছিলেন, আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছি এবং সুযোগ আসবেই।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz