শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চলতি বিশ্বকাপে গোল উৎসবের সঙ্গে ফুটবলাররা মেতেছেন হ্যাটট্রিক উৎসবে। বিশ্বকাপের গ্রুপ পর্বেই টুর্নামেন্ট দেখে ফেলল তৃতীয় হ্যাটট্রিক! আর এবার সেই জাদুকরী কীর্তি দেখালেন ফরাসি উইঙ্গার ওসমানে দেম্বেলে।

নরওয়ের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ম্যাচের মাত্র ৩২ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড। এতেই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করে ফেললেন ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার স্ট্রাইকার এরিক প্রবস্ট।

চলতি বিশ্বকাপে এটি যেমন দেম্বেলের প্রথম হ্যাটট্রিক, তেমনি টুর্নামেন্টের হিসাবে এটি হ্যাটট্রিকের ‘হ্যাটট্রিক’।

এর আগে মেগা এই আসরে প্রতিপক্ষের জাল একা বুঁদ করে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও কানাডার গোলমেশিন জোনাথন ডেভিড। তাদের সেই কীর্তির পর আজ স্পটলাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন দেম্বেলে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz