শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নকআউট পর্বের ৪টি ম্যাচের সূচি প্রকাশ করল ফিফা

নকআউট পর্বের ৪টি ম্যাচের সূচি প্রকাশ করল ফিফা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আর মাত্র কয়েকটি ম্যাচ। এর পরই গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে শুরু হবে ফিফা বিশ্বকাপে আসল রোমাঞ্চ নকআউট পর্ব। ইতোমধ্যে নকআউট পর্বের ৪টি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী সোমবার দিবাগত রাত থেকে শুরু হতে যাচ্ছে সেরা ষোলোতে ওঠার লড়াই।

সেরা ৩২ এর লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

একই দিনে হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। এই ম্যাচের দিকে চোখ থাকবে সবার। হোস্টনে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায়।

পরের দিন মঙ্গলবার আরেক হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে দুই শক্তিশালী দল মরক্কো ও নেদারল্যান্ডস। বোস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

দ্বিতীয় রাউন্ডের আরও একটি ম্যাচের সময় সূচি চূড়ান্ত হয়েছে। এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। ২ জুলাই সান্তা ক্লারাতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে চার ম্যাচের সময়সূচি। বাকি ১২টি ম্যাচেরও গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী নির্ধারিত ৯০ মিনিটে খেলা অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে টাইব্রেকারের মাধ্যমে জয়ী দল চলে যাবে পরবর্তী রাউন্ডে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz