শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘ড. ইউনূসের দয়ায় বিরোধী দল হয়েছে জামায়াত’ • ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক • তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে • ইরান যুদ্ধ সামরিকভাবে সমাধান সম্ভব নয় : জার্মান চ্যান্সেলর • সৌদির আগুনে প্রাণ হারানো ৭ বাংলাদেশির মরদেহ ফিরল দেশে, স্বজনদের অপেক্ষা • তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন • পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল সুইডেন ফুটবল দল

বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল সুইডেন ফুটবল দল

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
একটু এদিক-সেদিক হলেই সুইডেন ফুটবল দলের জন্য তা হতে পারত বিপদের কারণ। বিশ্বকাপের জন্য যে স্টেডিয়ামে দলটি অনুশীলন করছে, সেই স্টেডিয়াম আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ফুটবলার ও কোচরা ঘটনাস্থলে না থাকায় অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন।

ডালাসে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়) শুরু হবে জাপান-সুইডেন ম্যাচ। এবারের বিশ্বকাপে তাদের অনুশীলন চলছে টেক্সাসের ফ্রিসকো শহরের টয়োটা স্টেডিয়ামে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে প্রস্তুতি নিতে স্টেডিয়ামে গিয়ে সুইডেন ফুটবল দল যা দেখতে পায়, তাতে তারা রীতিমতো হতভম্ব হয়ে যায়। প্রেসবক্সের অংশটি নিচের আসনগুলোর ওপর ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

টেক্সাসের টয়োটা স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে বিশ্বকাপের সময়। ইংল্যান্ডের ডেইলি মেইলসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে, স্টেডিয়ামের একটি অংশ ভাঙতে গিয়ে বিস্ফোরণের কাজ ঠিকমতো হয়নি দেখে গ্যালারির একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরে অবশ্য স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

ঘটনাস্থল (টেক্সাসের টয়োটা স্টেডিয়াম) দেখে স্টেডিয়ামটি কোনো প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছিল সুইডেন মিডফিল্ডার বেসফোর্ট জ্যানেলির। নিজের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে জ্যানেলি বলেন, ‘আমি শুধু ভাবছিলাম কী ঘটতে পারত। যতদূর জানি, সেখানে কোনো ঝড়ও হয়নি।’ সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকও টয়োটা স্টেডিয়াম দেখে চমকে গিয়েছিলেন।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে ব্রাজিল। আগামীকাল ঠিক হবে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ। ডালাসে হবে জাপান-সুইডেন ম্যাচ। একই সময়ে (বাংলাদেশ সময় ভোর ৫টায়) কানসাস সিটিতে শুরু হবে তিউনিসিয়া-নেদারল্যান্ডস ম্যাচ।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz