শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

​ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপে যাতায়াতের ঝক্কিঝামেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরপরই দলকে লস অ্যাঞ্জেলেস ছেড়ে আবার মেক্সিকোর তিহুয়ানায় ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১৬ জুন) সোফাই স্টেডিয়ামে মাঠে নামে ইরান। এই ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।

তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই দলের ভ্রমণসূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন গালেনোয়ি। তার দাবি, মঙ্গলবার তিহুয়ানায় ফেরার পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ইরানের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় নেওয়া হয়। অথচ তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।

গালেনোয়ি বলেছেন, যাতায়াতেই আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। রিকোভারির জন্যও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। আজকের ম্যাচের পর আমাদের বলা হয়েছে, দ্রুত এখান থেকে চলে যেতে হবে। খেলোয়াড়দের রিকোভারির জন্য সময় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের তিহুয়ানার ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে, যা বড় উদ্বেগের বিষয়।

নিজেদের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইরান কোচ বলেন, আমার মনে হয়, পুরো বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে বেশি চাপে থাকা দল আমরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz