বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জীবনযাত্রার ব্যয়  কতটা প্রভাব ফেলল ভোটে • নিউইয়র্ক স্টেটে পার্ক রেঞ্জার পদে নিয়োগ, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত • স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস, সামনে কঠিন চ্যালেঞ্জ • ভোটাররা ট্রাম্প, অর্থনীতি নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট • যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স • নিউইয়র্ক ম্যারাথনে ফিনিশিং লাইনের দুই মাইল আগে তরুণীর মৃত্যু • ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চিত্র • মার্কিন কংগ্রেসে সেনেটের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা • ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা : রাশেদ খান • ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্বে ভিনচিচ

বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্বে ভিনচিচ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববারের বিশ্বকাপ ফাইনালের মহারণ ঘিরে প্রতিটি বিষয়ই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন স্লোভেনিয়ার কর্মকর্তা স্লাভকো ভিনচিচ।

ফাইনালের দায়িত্ব পাওয়ার পরই লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের সঙ্গে ভিনচিচের অতীত রেকর্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সালে ফিফার স্বীকৃতি পাওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। ইউরোপ ও আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

ক্লাব পর্যায়ে তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ২০২২ সালের ইউরোপা লিগের ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের ম্যাচ পরিচালনা এবং ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের লড়াইয়ের দায়িত্ব পালন।

২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেন ভিনচিচ। সেখানে তিনি দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। চলমান ২০২৬ বিশ্বকাপে আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। রোববারের ফাইনাল হবে তার বিশ্বকাপ ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ এবং এবারের আসরে চতুর্থ দায়িত্ব।

ইয়ামালের স্পেনের সঙ্গে ভিনচিচের রেকর্ড

ইউরোপের শীর্ষ পর্যায়ের একজন রেফারি হিসেবে স্পেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ।

স্পেনের সঙ্গে তার প্রথম বড় অভিজ্ঞতা আসে ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। এরপর ২০২০ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ এবং ২০২৩ সালের উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ পরিচালনা করেন তিনি।

তবে এসব ম্যাচের সব কটিই ছিল ইয়ামালের আন্তর্জাতিক ফুটবলে উত্থানের আগের ঘটনা।

ইয়ামালের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনচিচই প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন। দুটিই হয়েছিল স্পেনের ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পথে।

এর মধ্যে প্রথমটি ছিল ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের ১–০ গোলের জয়। আর দ্বিতীয়টি ছিল ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল, যেখানে কিশোর ইয়ামাল দূরপাল্লার দুর্দান্ত গোলে সমতা ফিরিয়েছিলেন এবং স্পেন ২–১ গোলে জয় পেয়েছিল।

মেসির আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের রেকর্ড

ভৌগোলিক দূরত্বের কারণে স্পেনের তুলনায় আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের দেখা হয়েছে কম। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে আছে।

আর্জেন্টিনার হয়ে একমাত্র যে ম্যাচে ভিনচিচ দায়িত্ব পালন করেছিলেন, সেটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রথম গ্রুপ পর্বের ম্যাচ। সেই ম্যাচে সৌদি আরব ২–১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটায়।

এই পরাজয়ের মাধ্যমে আর্জেন্টিনার ৩৬ ম্যাচের অপরাজিত থাকার দুর্দান্ত যাত্রার অবসান হয়। ভিনচিচ মাঠে থাকা অবস্থায় সেটিই এখন পর্যন্ত মেসির দলের একমাত্র হার।

তবে ম্যাচের শুরুতে রেফারির কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গিয়েছিল। সপ্তম মিনিটে কর্নারের সময় লিয়ান্দ্রো পারেদেসকে ফেলে দেওয়ার ঘটনায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেন ভিনচিচ। সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক থাকলেও সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি।

পরে সৌদি আরবের খেলোয়াড়দের ছয়টি হলুদ কার্ড দেখান ভিনচিচ। অন্যদিকে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাননি তিনি।

এখন সেই ভিনচিচই বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, যেখানে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz