বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বকাপে একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স করে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও হার না মানা লড়াকু সৈনিকের মতো লড়ে যাচ্ছেন দলের জন্য। চলমান বিশ্বকাপে লিখে চলেছেন একর পর এক কামব্যাকের ইতিহাস। তাতে ভেঙে নতুন করে গড়ছেন একের পর এক রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে লিওনেল মেসির রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিটি পরিসংখ্যানে বিশ্বকাপ ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের সাথে মেসির শ্রেষ্ঠত্বের তুলনা প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএমপিএন।

‘বাই দ্য নাম্বার্স’য়ে  প্রকাশিত ডেটা অনুযায়ী, লিওনেল মেসি তার ক্যারিয়ারের ৩৩টি বিশ্বকাপ ম্যাচে মোট ৩৩টি গোলে সরাসরি অবদান (২১টি গোল এবং ১২টি অ্যাসিস্ট) রেখেছেন, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

কিলিয়ান এমবাপ্পে তার বিশ্বকাপ ক্যারিয়ারে মোট ২৫টি গোলে সরাসির অবদান রেখে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অন্যদিকে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতে মোট ১০টি অ্যাসিস্ট করে অনন্য রেকর্ড গড়েছেন মহাতারকা মেসি। ফুটবল-সম্রাট পেলে বিশ্বকাপের নকআউট পর্বে মোট ৪টি অ্যাসিস্ট করেছিলেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz