মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন স্কালোনি

পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন স্কালোনি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
চলতি বিশ্বকাপে ৮ গোল করেছেন লিওনেল মেসি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারত, যদি না অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করতেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে কোচ স্কালোনি বলছেন, পরবর্তী ম্যাচে যদি আর্জেন্টিনা কোনো পেনাল্টি পায়, সেটি মেসি নেবেন নাকি অন্য কেউ, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি মেসির ওপরই ছেড়ে দিয়েছেন।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন মেসি। পেনাল্টি শুটআউট বাদ দিলে বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি মিস করেননি আর কোনো ফুটবলার। বিশ্বকাপে মোট ৮ বার পেনাল্টি নিয়ে সমান ৪ বার করে গোলও মিস করেছেন মেসি।

আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছেন, পেনাল্টির ব্যাপারে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, ‘এটা একবারের জন্যও আমার মনে আসেনি যে আমি মেসিকে গিয়ে পেনাল্টি না নেওয়ার জন্য বলব। সে যা চায় তাই সে করতে পারে।’

তিনি আরও বলেন, ‘মেসি ছাড়াও পেনাল্টি নেওয়ার মতো ফুটবলার আমাদের আছে, তবে মেসি যদি চায় তাহলে সে নিজেই পেনাল্টি নেবে। আর যদি নিতে না চায়, সেটিও তার সিদ্ধান্ত। মাঠে যেকোনো কিছু করার স্বাধীনতা তার আছে।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz