মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

​সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের জন্য করা ফ্রান্সের আপিল প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

৯ জুলাই (বৃহস্পতিবার) মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসেকে নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েই খেলতে হবে। ওই ম্যাচে তিনি আরেকটি হলুদ কার্ড দেখলে এবং ফ্রান্স সেমিফাইনালে উঠলে, নিষেধাজ্ঞার কারণে পরের ম্যাচে খেলতে পারবেন না।   

ফ্রান্সের কোচ বুধবার সংবাদ সম্মেলনে বলেন, ওলিসের হলুদ কার্ডের বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। ফিফার কাছ থেকে আমাদের জানানো হয়েছে যে, তার হলুদ কার্ড বহাল রয়েছে।

অর্থাৎ, মরক্কোর বিপক্ষে ম্যাচে ওলিসে যদি আরেকটি হলুদ কার্ড পান এবং ফ্রান্স জয়ী হয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে স্পেন-বেলজিয়াম ম্যাচের বিজয়ীর বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে তিনি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz