মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আর্জেন্টিনা ফিফার সুবিধা পায় বলে মনে করে না ফ্রান্স

আর্জেন্টিনা ফিফার সুবিধা পায় বলে মনে করে না ফ্রান্স

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনার শেষ নেই। আটলান্টায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে নয়, বিতর্কিত রেফারিংয়ের কারণে চলছে সমালোচনা। তাতে করে আর্জেন্টিনা ফিফার কাছ থেকে সুবিধা পায় বলে আলোচনা শোনা যাচ্ছে। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মতে আসলে এমন কিছু ঘটে না।

কদিন আগে কোচ লিওনেল স্কালোনির কাছেও প্রশ্ন এসেছিল, আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পায়? আর্জেন্টাইন কোচ তা উড়িয়ে দিয়েছিলেন। আটলান্টায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গিয়েছে বলে অনেকে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে ধুয়ে দিয়েছেন। তাতে আবার সেই বহুল চর্চিত ‘ফিফার কাছ থেকে আর্জেন্টিনার সুবিধা’র বিষয়টি সামনে উঠে এসেছে।

আগামীকাল বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে ফিফার কাছ থেকে—বুধবার (৮ জুলাই) যখন সংবাদ সম্মেলনে আসেন দেশম, তখন উঠেছে এই প্রশ্ন। উত্তরে ফ্রান্স কোচ বলেন, ‘না (সম্ভাব্য প্রভাবের কোনো সন্দেহ নেই)। এ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তবে আমি এই নীতিতে বিশ্বাস করি যে রেফারি নিয়োগ হয়ে গেছে এবং এ বিষয়ে আমাদের করার কিছু নেই।’

ফিফা ইতিমধ্যে এক বিবৃতিতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পাঁচ রেফারির নাম ঘোষণা করেছে। এই পাঁচজনের প্রত্যেকেই আর্জেন্টাইন। প্রধান রেফারি থাকছেন ফাকুন্দো তেলো। তেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শেড। চতুর্থ রেফারির দায়িত্বে থাকছেন দারিও এরেরা। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান নাভারো।

আর্জেন্টাইন প্যানেল দিয়ে রেফারিং সাজানো হলেও সেটা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন দেশম। ফ্রান্স কোচ বলেন, ‘আমি রেফারিদের ওপর আস্থা রাখার চেষ্টা করি। রেফারিকে কখনোই প্রতিপক্ষ হিসেবে দেখি না। আগামীকালের ম্যাচে তেলো এবং তার সহকারী রেফারিরা ঠিক ততটাই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন, যতটা লেতেক্সিয়ে এবং তার সহকারীরা আগের একটি ম্যাচে করেছিলেন।’

বেশ কিছু সিদ্ধান্ত বিপক্ষে গেছে বলে ক্ষুব্ধ মিসর। ঘটনার সূত্রপাত ৬০ মিনিট থেকেই। মিসরের মোস্তফা জিকো গোল করলেও তা বাতিল করা হয়েছে। সেই গোল তৈরির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের কাছ থেকে বল কাড়তে গিয়ে তার জার্সি টেনে ধরেন মিসরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। শুধু তা-ই নয়, মার্তিনেসের পায়ের ওপর পা তুলে দেন আত্তিয়া। গোলের পর জিকো ও তার সতীর্থরা উদযাপনের পর ভিডিও অ্যাসিস্ট রেফারির হস্তক্ষেপে সেটাকে ফাউল বিবেচনা করে গোল বাতিল করা হয়েছে।

দ্বিতীয় বিতর্ক তৈরি হয় ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ তখন ২-২ সমতায়। ৯০ মিনিটের পর ৩ মিনিটে এনসো ফের্নান্দেস গোল করে উদযাপনে মাতেন। তার এই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এ ব্যাপারে দেশম বলেন, ‘অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত সব সময়ই থাকে, যা বিতর্কের জন্ম দিতে পারে। সবকিছু নির্ভর করে আপনি কোন পক্ষের সমর্থক তার ওপর। কিন্তু আমার কাছে প্রতিপক্ষ হলো মরক্কো। বরং তিনি মাঠে আছেন যাতে খেলার নিয়মগুলো যতটা সুশৃঙ্খলভাবে প্রয়োগ করা যায়, তা নিশ্চিত করতে।’

আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর বিতর্কিত রেফারিং নিয়ে ক্ষোভ ঝেড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং ফরোয়ার্ড মোস্তফা জিকো। আটলান্টায় ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতে আর্জেন্টিনা নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শেষ আটে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ১২ জুলাই কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz