মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্পবিরোধিতায় জোর লেটিশিয়া জেমসের • ট্রাম্প প্রশাসনকে মামলার হুঁশিয়ারি মামদানির • বিনা বিচারে কাউকে আটকে রাখা ঠিক নয় • ফ্লোরিডায় আছড়ে পড়ল জেট বিমান, নিহত ৯ • মিশিগানে ভোটের আগে ডেমোক্র্যাট নেতার দলবদল, পাল্টে যাচ্ছে হিসাব-নিকাশ • কাল মধ্যবর্তী নির্বাচন, কী অপেক্ষা করছে ট্রাম্পের ভাগ্যে? • মন্ত্রিসভায় অনুমোদন পেলো সৌরবিদ্যুৎ স্থাপন ও পাবলিক প্রকিউরমেন্ট আইন • মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা • একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা • যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, আলোচনায় সমাধান চান পেজেশকিয়ান

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২

বিজ্ঞাপন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে পরপর আঘাত হানা জোড়া ভূমিকম্পে আরও অন্তত ১৬হাজার ৭০০ বাসিন্দা আহত হয়েছেন। এছাড়া আরও হাজার হাজার বাসিন্দা নিখোঁজ রয়েছেন। সোমবার (০৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রবিবার দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও অন্তত ১৯০টি স্থাপনা ধসে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে । এছাড়া ত্রাণকার্যক্রমের জন্য কারাকাস ২৯ হাজার ৫৬৭ জন কর্মী ও ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য ও ৬ লাখ৬৯হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz