মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ • অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে : জাহেদ উর রহমান • পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক • সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ • দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার • রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম • নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন • প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ • ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ফোনে কথা বলতে পেরেছেন তার ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম আরিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শুনতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে বন্দি রাখা হয়েছে।

তবে দীর্ঘ সময় পর কীভাবে মা-ছেলের মধ্যে এই কথোপকথন হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

মায়ের মুক্তি ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পাশে দাঁড়ানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিম আরিস বলেন, যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে, যোগ করেন তিনি।

তবে দীর্ঘদিন পর কথা বলার সুযোগ পেলেও মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কিম আরিস বলেন, তার মায়ের বয়স ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন। শুধু একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz