বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ • সুর নরম ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তৈরি • বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয়

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন ইজারা নিচ্ছে ভারত

​মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন ইজারা নিচ্ছে ভারত

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদার করতে দুই বছরেরও বেশি সময়ের জন্য মার্কিন এমকিউ-৯বি সি গার্ডিয়ান ড্রোন ইজারা নিচ্ছে ভারত। ১৭ আগস্ট (সোমবার) উচ্চমাত্রায় সক্ষম এই দূরনিয়ন্ত্রিত বিমান ব্যবস্থাগুলো আড়াই বছরের জন্য ইজারা নিতে প্রায় এক হাজার ৯৪৩ কোটি রুপির একটি চুক্তি সম্পন্ন হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির অনুযায়ী, অত্যাধুনিক সেন্সর ও আধুনিক যন্ত্রাংশে সজ্জিত এই দূরনিয়ন্ত্রিত ড্রোনগুলো নৌবাহিনীর সামুদ্রিক এলাকা সম্পর্কে সার্বিক সচেতনতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশাল সামুদ্রিক এলাকায় নিরবচ্ছিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও নজরদারি সুবিধা প্রদানের মাধ্যমে এই ব্যবস্থা ভারত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

এই সাময়িক ইজারা ব্যবস্থাটি মূল ড্রোন সরবরাহ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাবে। ২০২৪ সালে মার্কিন সরকারের সঙ্গে স্বাক্ষরিত মূল চুক্তির অধীনে ভারত মোট ৩১টি ড্রোন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করে। বিলিয়ন ডলারের সেই চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনী ১৫টি সি গার্ডিয়ান ড্রোন পাবে, আর সেনাবাহিনী ও বিমানবাহিনী পাবে আটটি করে স্কাই গার্ডিয়ান ড্রোন।

সেই ক্রয় চুক্তির মধ্যে উন্নত ক্ষেপণাস্ত্র, লেজার-নির্দেশিত বোমা, উচ্চমানের নজরদারি ব্যবস্থা এবং ভারতে এসব সরঞ্জামের স্থানীয় রক্ষণাবেক্ষণ ও মেরামতের কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ছিল। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তথ্যমতে, এই সি গার্ডিয়ান ড্রোন বেসামরিক ও সামরিক আকাশসীমায় নিরাপদে চলাচলের পাশাপাশি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে একনাগাড়ে নজরদারি চালাতে সক্ষম। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz