মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় লেলিন গ্রেপ্তার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় লেলিন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে 'শুটার লেলিন'কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

১৯ অক্টোবর (সোমবার) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর জোনাল টিম। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা— শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকা।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা (নম্বর: ১৯) দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হলেন এই লেলিন। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল এবং ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz