মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি • ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া • সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন • এবার সরাসরি ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান • ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন • এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত ঘোষণা মেয়র মামদানির • ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্যালন ডি’অরে সেরা কোচ কে, ফাঁস হয়ে গেল!

ব্যালন ডি’অরে সেরা কোচ কে, ফাঁস হয়ে গেল!

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।

সেরা পুরুষ কোচের পুরস্কারের জন্য মনোনীত পাঁচজনের তালিকায় দে লা ফুয়েন্তে ও এনরিকের পাশাপাশি রয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ অক্টোবর (সোমবার) লন্ডনে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেখানে স্পেনের কোচ দে লা ফুয়েন্তের উপস্থিত থাকার কথা রয়েছে। তার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে পারেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানসহ ফেডারেশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

দে লা ফুয়েন্তের পক্ষে সবচেয়ে বড় যুক্তি স্পেনের সাম্প্রতিক সাফল্য। গত ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১২ বছর পর শিরোপা জেতে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।

অন্যদিকে, পিএসজিকে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর কৃতিত্ব রয়েছে লুইস এনরিকের। ক্লাব ফুটবলে তার সাফল্যও তাকে এই পুরস্কারের অন্যতম দাবিদার করে তুলেছে। তবে মুন্দো দেপোর্তিভোর দাবি, এবারের দৌড়ে এগিয়ে রয়েছেন দে লা ফুয়েন্তে।

স্পেনের এই কোচের অধীনে দলটি আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার কার হাতে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ঠিকানা/এএস 

 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz