মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’ • বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী • চমক দিয়ে একাদশ ঘোষণা বাংলাদেশের • বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত • এক গ্রুপে ১৫০০ সদস্য যুক্ত করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর

বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তর্জাতিক ফুটবলে বিতর্কের রেশ কাটতে না কাটতেই গোলের মঞ্চে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দল ঘিরে নানা আলোচনার পর ক্লাবের জার্সিতে মাঠে নেমেই নিজের চেনা রূপে ধরা দিলেন পর্তুগিজ মহাতারকা। তার গোলের সুবাদে সৌদি প্রো লিগে দিরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ৯ অক্টোবর (শুক্রবার) আল আওয়াল পার্ক স্টেডিয়ামে প্রথমার্ধের ২৩ মিনিটেই জালের দেখা পান রোনালদো। ডি-বক্সের বাইরে থেকে কিংসলে কোমানের নেওয়া শট প্রতিপক্ষের গোলরক্ষক ওয়ালিদ আব্দুল্লাহ ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে কাছ থেকে জালে পাঠান তিনি। এটি তার ফুটবল ক্যারিয়ারের ৯৮০তম গোল। এরপর ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। ম্যাচের শেষ ১৩ মিনিট বাকি থাকতে কোমানের গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।ঘড়ি কিনুন

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল কাদসিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আল নাসর। সমানতালে শিরোপার লড়াই চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে দলটি।

এর আগে আন্তর্জাতিক বিরতির সময় পর্তুগাল দল ছেড়ে সৌদি আরবে ফিরে আসেন রোনালদো। গত ৬ অক্টোবর (মঙ্গলবার) এক দীর্ঘ বিবৃতিতে তিনি অভিযোগ করেন, কোচ হোর্হে জেসুস নেশন্স লিগে তাকে খেলানোর বিষয়ে দেওয়া কথা রাখেননি। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে তৈরি হয় আলোচনা-সমালোচনা। তবে মাঠে ফিরে গোল করে আপাতত নিজের পারফরম্যান্সেই আলোচনায় ফিরলেন এই তারকা।

গত মে মাসে হোর্হে জেসুসের অধীনেই আল নাসরের হয়ে সৌদি প্রো লিগের শিরোপা জিতেছিলেন রোনালদো। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz