রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

​নেপাল সফরে যাবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নেপালের সঙ্গে এর আগে কখনোই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ। দুই দলের যা দেখা হয়েছে, সেটি বৈশ্বিক আসরে। ক’দিন আগেই জানা গিয়েছিল, বাংলাদেশকে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলা প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিল।

এবার নেপাল সফরের চূড়ান্ত ঘোষণা দিল বিসিবি। ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে যাবে বাংলাদেশ।

২০২৭ সালের ২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ আর নেপাল। একদিন পর ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এরপর ৩০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশও বিষয়টি অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে দুই দেশের বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz