রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নারী এশিয়া কাপ

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
পুরো টুর্নামেন্টেই ব্যাটিংটা ভুগিয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালেও এর ব্যতিক্রম হলো না। ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্যটা শেষ পর্যন্ত ছুঁতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নিগার সুলতানার দল। বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১০৯ রানে।

টপ অর্ডারের সবাই শুরু পেলেও ইনিংসটা বড় করতে পারেননি। গড়ে ওঠেনি কোনো বড় জুটিও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাই কখনোই জয়ের আশা জাগাতে পারেনি বাংলাদেশ।

দলীয় সর্বোচ্চ ২২ রান আসে স্বর্ণার ব্যাট থেকে। দিলারা করেছেন ২১ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসের লড়াইয়ে জিতেছে নিগার সুলতানার দল। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শেফালির দারুণ এক ফিফটিতে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিয়েছে ভারত। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে ভারত।

দুই দলই মাঠে নেমেছিল অপরিবর্তিত একাদশ নিয়ে। ম্যাচের দ্বিতীয় ওভারেই প্রথম আঘাত হানেন সুলতানা খাতুন। ২ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান সুলতানা।

ভারতের বিপদ আরও বাড়তে পারত। শুরুর দিকে দুবার ও পরে আরেকবার জীবন পান আরেক ওপেনার শেফালি বর্মা। সেই শেফালিই সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। ঝড়ো এক ফিফটি করে দলের বড় স্কোরের পথ সুগম করেন তিনি।

ফিফটি তুলে নেওয়ার পর প্যাভিলিয়নে ফিরেছেন শেফালি। ৭ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৪ রানে সুলতানার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে হারমানপ্রিত ও রিচা ঘোষ ৩৬ রানের জুটি গড়েন। ২১ রানে নাহিদার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন রিচা।

শেষ পর্যন্ত ১৪৯ রানের পুঁজি পায় ভারত। দীপ্তি ৬ বলে ১৩ রান করে ফেরেন মারুফার বলে। ২৪ রানে অপরাজিত ছিলেন হারমানপ্রিত। ইনিংসের শেষ দুই বলে দুই উইকেট হারিয়ে ১৫০ ছুঁতে পারেনি ভারত। বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন সুলতানা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz