রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে • টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক : মির্জা আব্বাস • সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে • ফাইনালে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পাকিস্তান • সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক, গাড়ি জব্দ • ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত • ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত • জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে ২০ নেতাকর্মী আহত • স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে : সারজিস

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কা

বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের সেমিতে শ্রীলঙ্কা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।

বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা৷

বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। তাতে করে আগামীকাল দুবাইয়ে হতে যাওয়া বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি হয়ে গেছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। দুই দলেরই পয়েন্ট ২।

১১৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে মারুফা আক্তারের অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু (১) ক্যাচ দেন প্রথম স্লিপে ফাহিমা খাতুনের হাতে।

তৃতীয় ওভারের শেষ বলে আরেক লঙ্কান ওপেনার আইমেশা দুলানিকে (১২) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা একপর্যায়ে ৯.৩ ওভারে ৫ উইকেটে ৪৪ রানে পরিণত হয়৷ সানজানা কাভিন্দি (৯), ভিস্মি গুনরাত্নে (৯), কাভিশা দিলহারি (৩) দ্রুত বিদায় নেন।

ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৩৩ রানের জুটি গড়েন হারশিতা সামারাবিক্রমা-নিলাক্ষী সিলভা। ১৭তম ওভারের দ্বিতীয় বলে নিলাক্ষীকে (১৮) বোল্ড করে বাংলাদেশকে ম্যাচে ফেরান মারুফা। হাতে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার শেষ ২২ বলে দরকার ছিল ৩৩ রান। তবে সামারাবিক্রমা দায়িত্ব নিয়ে দলের সেমিফাইনাল নিশ্চিত করেন। তার ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কা ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে। বাংলাদেশের মারুফা আক্তার ৪ ওভারে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান। তিন নম্বরে নামা সোবহানার ৩৪ রানই দলের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার চামুদি প্রবোদা ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz