সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শব্দহীন জগতে আনমনা

ফারজানা আহমেদ | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২১
শব্দহীন জগতে আনমনা
বিজ্ঞাপন
শব্দহীন এই নিটোল পৃথিবীটা
আনমনাকে খয়েরি এক টুকরো
আকাশের নিচে এক বিষণ্ন
স্বেচ্ছা নির্বাসনে নিয়ে যায়।

বারবার সেই কাদামাটির
সুবাসে ভেসে বেড়াতে
মন চায় আনমনার মন।

ফেরিওয়ালার চিৎকার!
ইট-সুরকির ধূলামাখা জগৎ
মেশিনের তীব্র শব্দ
পাহারাদারের বিষণ্ন হাঁকডাক।

নিশিরাত অবধি মানব পদচারণা
দূর থেকে ভেসে আসা
মাইকে পুরোনা দিনের গান
আনমনাকে প্রতিনিয়ত
হাতছানি দিয়ে ডাকে।

কী এক জাদুমাখা যন্ত্রণায়
বেগুনি শালে আবৃত হয় ওর হৃদয়।
সেই অগোছালো,
ছন্নছাড়া,
এলোমেলো
জীবনটা ছিল তার
নিজ হাতে বোনা
বাবুই পাখির নীড়ের মতো...

এই নির্মল আকাশের নিচে
অচেনা বাতাসে
একাকিত্বের গোলকধাঁধায়
দম আটকে আসে মাঝে মাঝে।

কখনো কখনো নিজেকেই
কেমন অচেনা লাগে।
মন চায় হারিয়ে যায়...
নিজেও জানে না কোথায়?

হয়তো সেই চেনা জগতে
অথবা কোনো অচেনা দ্বীপে
যেখানে এই শব্দহীন জগৎ
তাকে যন্ত্রণার হাতকড়া খুলে
নিয়ে যাবে নীল আকাশের নিচে।
সেখানে আনমনা নেবে
প্রাণভরে বাতাবি লেবুর পাতার সুবাস!!!
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz