সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

একুশ শেখায়

সুজন দাশ | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০৩
একুশ শেখায়
বিজ্ঞাপন
একুশ আমার ভাষার দাবি মাতৃভাষার মান,
জাগায় আমায় চেতন বোধে বিপ্লবে দেয় শাণ!
অনিয়ম আর অবিচারে,
একুশ আসে গর্বে দ্বারে;
দেয় প্রেরণা চলার সাহস শোনায় আশার গান।

একুশ আমার মনকাননে ভাষার ফোটা ফুল,
চিনি জগৎ হাত ধরে তার নেই যে কোনো তুল!
শহীদ স্মৃতির অমর গাথা,
শ্রদ্ধাতে হয় নত মাথা!
পেলাম স্বদেশ স্বাধীনতা রবীন্দ্র নজরুল।

একুশ আমায় ঐক্য শেখায় সাম্যে দেখায় পথ,
মানতে বলে পরস্পরের ভিন্নতা আর মত!
সংস্কৃতি আর কৃষ্টি বাঁচায়,
ভাব ও ভাষার পুচ্ছ নাচায়!
স্বকীয়তায় চলতে শেখায় ন্যায়ের টানে রথ।

একুশ আমার বর্ণমালায় দেয় যে মায়ের ঘ্রাণ,
বলতে পারি মনের কথা দেয় জুড়িয়ে প্রাণ!
আউল বাউল মাঝির গানে,
ভালো লাগার পরশ আনে!
হৃদয়পারে দেয় বহিয়ে আলো খুশির বান।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz