সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

অনুরণন

লুবনা কাইজার | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৫৯
অনুরণন
বিজ্ঞাপন
আমার হাওয়া-লাগা মনে
তোমার ওড়া চোখের পালে
আমি কি আছি সকালে বিকালে?
ব্যস্ত তোমার মনে যখন তখন খুব যতনে
আমি কি আছি নির্ভরতায় আশা নিরাশায়
আমি কি আছি তোমার অনুরণনে?

মেঘেদের উড়ে যাওয়া পালে যখন হাওয়া লাগে, বৃষ্টি তখন তোমারই অপেক্ষায়!
হঠাৎ
শ্রাবণ হয়ে এসে যখন ছুঁয়ে যাও জুঁই তখন তোমাকেই পায়
অসম্ভব ভালো লাগায়!
মাতাল সে হাওয়া খুব করে কাছে পাওয়া!
মন মানে না কোনো বারণ, শুধু অকারণ
ইচ্ছেরা তখন প্রজাপতির ডানায় আনন্দে আত্মহারা!

হলদে পাতার মতো তোমার ওড়াউড়ি
ভালোবাসা মনে ভালো লাগায় জড়াজড়ি
সে যেন এক বসন্ত,
সে যেন এক সুখ অনন্ত।
খুব করে ঝুঁকে থাকা এই আমিতে
হলুদ রং ছোঁয়া প্রেম তুমিতে।
ফুলেরা কথা কয়
ফাগুনের হাওয়াতে,
কী যে ভালো লাগা বসন্ত ছোঁয়াতে।
ফাগুন হাওয়া একবুক মায়াতে।

দুলে দুলে হাসে ফুল
বর্ণে গন্ধে আকুল
ফাগুন হাওয়া,
সে তো তোমাকেই পাওয়া,
সে তো তোমাকেই পাওয়া।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz