সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

একুশ

শামীম আরা আফিয়া | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০২
একুশ
বিজ্ঞাপন
‘একুশ’
শুধু কি স্মৃতি? শুধু স্মৃতি নয়,
বুকের রক্ত ঢেলে করেছে
এ মাটি দীপ্তিময়।
রক্ষা করেনি শুধু বাংলা ভাষা,
ঘুচিয়ে দিয়েছে ওদের ভ্রান্ত আশা।
ছিটিয়ে দিয়ে লাল রক্ত-জবা
শহীদের রক্ত করেছে জ্যোতিময়।

শিখিয়েছে বীর বাঙালি অস্ত্র ধর-
শাসনের শোষণের হাত রুদ্ধ কর।
তাই তো স্বাধীন দেশ এই ভুবনে
শান্তির পতাকা শহীদেরা বুনে
লাল-সবুজ পতাকা মোদের সঞ্চয়।

সেই বাহান্ন থেকে একাত্তরে
কত শহীদেরে রেখেছি এ মাটি খুঁড়ে
তারা মরেনি মাগো, জেগে আছে
সারা বাংলাজুড়ে,
তাদের আত্মত্যাগের বাণী চির স্মৃতিময়।

বছর ঘুরে একুশ আসে বাংলার ঘরে ঘরে
সারা বিশ্ব স্মরণ করে ভাষার কদরে।
ভাষার জন্য রক্ত ঝরায় বাঙালি সেই জাতি
সকল ত্যাগে দেশের সম্মান রাখবে তাদের নীতি
দৃঢ় প্রত্যয়ে বাঙালি আজ বাংলায় কথা কয়
‘একুশ’
শুধু কি স্মৃতি? শুধু স্মৃতি নয়।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz