সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলা পেলাম ফিরে

চিত্তরঞ্জন সাহা চিতু | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৬
বাংলা পেলাম ফিরে
বিজ্ঞাপন
বাংলা ভাষা থাকবে না আর
কেউ কখন মানে,
ঝড় ওঠে তাই বাহান্নতে
এই বাঙালির প্রাণে।
থাকতে জীবন রুখবে তারা
কে ঠেকাবে আছে কারা
প্রতিবাদে জাগল সবাই
রাজপথে সব জ্বলে,
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
চাই সকলে বলে।
পশ্চিমেরা চালায় গুলি
দামাল ছেলের উড়ল খুলি
এই বাঙালি বীরের জাতি
করল ওরা লড়াই,
জান চলে যাক-যাক না তবু
ওরা কি আর ডরাই।
ওরা মাথা করল নত
কাপুরুষের ভীরুর মতো
বাংলা ভাষা পেলাম ফিরে
মায়ের মুখের ভাষা,
জুড়াই যত সুখ দুঃখের
এই বাঙালির আশা।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz