সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তোমার জন্য সফেদ আকাশ

সুব্রত চৌধুরী | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০২
তোমার জন্য সফেদ আকাশ
বিজ্ঞাপন
তোমার জন্য বিচের দুপুর, অতলান্তিক সন্ধে
রুপোর সিকি ঝিকিমিকি ঊর্মি ভাঙার ছন্দে।
তোমার জন্য রোদের জরি রুপার আলোর তাজে
ক্যাসিনোতে ডিজে কন্যার মাদল যেন বাজে।

তোমার জন্য হোমলেসের মোহন বাঁশির সুরে
বোর্ডওয়াকে মনটা হারায় কোন সে অচিনপুরে।
তোমার জন্য নিকেল করা মধুর বিকেলবেলা
আকাশ কোণে বৃষ্টি শেষে ইন্দ্রধনুর খেলা।

তোমার জন্য নীল গগনে সিগাল ওড়ে ওই
বিচে বসে সন্ধ্যাতারা খুঁজে ফেরে সই।
তোমার জন্য নীলাকাশে রং-বেরঙের ঘুড়ি
জোসনা রাতে মেঘের সাথে চাঁদের লুকোচুরি।

তোমার জন্য প্রাণটা জাগে বুগি নাইটের রাতে
ইচ্ছে খুশির ভেলায় চড়ে সবাই খুশে মাতে।
তোমার জন্য জ্যাকপট পেয়ে পকেট ভরার সুখে
হইহুল্লোড়ে মেতে ওঠে হাসিমাখা মুখে।

তোমার জন্য সফেদ আকাশ সাদা বকের দল
আকাশ বুকে মেঘবালিকার কান্না অবিরল।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz