সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

অমর একুশে

মাথুর দাস | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩২
অমর একুশে
বিজ্ঞাপন
ফেব্রুয়ারি একুশ এলে আট ফাল্গুনে
স্মরণে দিবস পালি প্রিয় মাতৃভাষার,
শহীদ-মুখ উদ্ভাসিত সেই কাল গুনে,
বাংলা ভাষা যে জানি অনেক আশার।

যে-ভাষা সমুদ্র-সমান, যুগে যুগে তাতে
কত যে অজস্র ভাষা মিশেছে হেলায়!
বাংলা ভাষা কখনো তবু যায়নি সংঘাতে,
আপন করেছে তাদের সকল খেলায়।

সে ভাষার অমর্যাদা নয় আকাক্সিক্ষত,
যোগ্য জবাব দেয় মাতৃভাষা-প্রেমী;
অমর একুশে দিন আজও প্রজ্জ্বলিত,
শোকের আবহে মন ভাষাসংগ্রামী।

চর্যা থেকে চলা শুরু, ক্রমপর্যায়,
দিবস বর্ষ যুগ সয়ে বহু বিপর্যয়,
পেরিয়ে সংকুল পথ বিবিধ চর্চায়
বাংলা হরফ থাক চির অমর অক্ষয়।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz