সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভালোবাসার রূপ

মিজানুর রহমান মিজান | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৩১
ভালোবাসার রূপ
বিজ্ঞাপন
তুমি বললেই আমি বিশ্বাস করব
আমায় ভালোবাসো
আরে না আমি এতটাই বোকা নই,
মিথ্যা সত্য বোঝার জন্য
তোমার পাশেই রই।
বলার জন্য ভালোবাসা
দেখেছি আমি কতবার,
ঠকেছে কত নিষ্পাপ মুখ
পৃথিবীর বুকে বারবার।
প্রথম প্রথম কত ভালোবাসা
থাকে মনের ঝুড়িতে,
আস্তে আস্তে কদর কমে
পারা যায় না সইতে।
অভ্যাস এমন খারাপ করে
যেজন ভালোবাসে সেজন মরে
মায়ার বাঁধনে জড়িয়ে থাকে
পারে না আর ছেড়ে যেতে।

এখানে ওখানে
কত যে জনে
এমন জীবন বইছে।
দু’চোখ ভরে দেখেছি অনেক,
প্রেমের ব্যথায়
পাগলপ্রায়
কজন খবর রেখেছে।
আমি মনকে বলি
ভালোবাসো তুমি
কারও ভালোবাসা চেয়ো না,
কষ্টে কষ্টে শেষ হয়ে যাবে
আশায় আর থেকো না।
এভাবেই আমার মনের ভালোবাসা
দিয়েছি কবেই কবর,
আবার কত ভালোবাসা রয়েছে এখনো
এই পৃথিবীর বুকে অমর।
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz