বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ • যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম • আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই • রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে বদলি • তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান • এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক • শ্রীলঙ্কাকে ৪–০ গোলে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ • কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী • নায়িকা দিতির বাসায় গিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১৩ নভেম্বর রাতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তথ্য জানান সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই নাহিদ ইসলামের প্রথম যুক্তরাজ্য সফর।

এহতেশাম হক জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সফরসূচি অনুযায়ী, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সূচিত নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবেন।

এহতেশাম হক বলেন, নাহিদ ইসলামের এই সফরে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাবে।

তিনি আরও জানান, সফরে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এ সময় কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz