বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নায়িকা দিতির বাসায় গিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ • আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার • চট্টগ্রামে শ্রমিক লীগের কর্মীকে এনসিপি নেত্রীর চড়-থাপ্পড় • লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় • বিশ্বনেতাদের জীবাশ্ম জ্বালানির আসক্তি দূর করার আহ্বান জাতিসংঘ প্রধানের • ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়, থাকতে হবে বিবেক ও মনুষ্যত্ব: রিজভী • রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী • ১৩ নভেম্বর কুইন্সের উন্নয়ন পরিকল্পনা জানাবেন রিচার্ডস • হার্ডলাইনে সরকার রাজপথে বিএনপি • বিভেদ থাকলেও হাসিনাকে ঠেকাতে এক কাতারে বিএনপি-জামায়াত-এনসিপি

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী বহিষ্কার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের করা মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। প্রাপ্ত তথ্য ও অভিযোগ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

বহিষ্কারাদেশ অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz