বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন

‘এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য’

‘এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য’

বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ তুলে তিনি বলেছেন, এমন আচরণের পরও স্থানীয় মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটিই তাদের সৌভাগ্য।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে তিনি দাবি করেন, এনসিপির নেতারা যে এলাকায় জুলাই পদযাত্রা করতে যাচ্ছেন, সেখানকার বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের গালিগালাজ করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি অনুপস্থিত থাকলেও কোথাও কোথাও কর্মসূচিতে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে।

রাশেদ খাঁন আরও লেখেন, এনসিপির নেতাদের বক্তব্য থেকে তার কাছে মনে হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তার ভাষায়, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করে পরে ‘শব্দের বিপরীতে শব্দের রাজনীতি’ করার আহ্বান জানানো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে গালিগালাজের পর মানুষের ক্ষোভ প্রশমিত করা সহজ নয়। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বলেন, একটি বক্তব্যের কারণেই তিনি জনরোষের মুখে পড়েছিলেন। তাই বর্তমান পরিস্থিতিতে শব্দের রাজনীতি করার আগে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, ‘মুখের কারণে দুধভাত, মুখের কারণে ঝাঁটা বাড়ুন।’ তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের গালিগালাজ করার পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায়’ করছে না, এটিই তাদের জন্য সৌভাগ্যের বিষয়।

রাশেদ খানের এই মন্তব্য নিয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz